প্রতিমা
June 23, 2008
এই কবিতা আমি লিখেছিলাম অনেকদিন আগে আজ আবার এখানে পোস্ট করলাম।
Please click here to read.
প্রেম কারে কয়?
June 19, 2008
প্রেম কারে কয়?
-রিটন মাহমুদ খান
ভাবনাগুলো পদ্য হয়ে রঙ মিলিয়ে আঁকি
রাত গভীর ঝিঁ ঝিঁ ডাকে ভোর হতে বাকি
ভেপসা গরম দুটো শরীর কাগজের হাত পাখা
আলনার ওপর অলসভাবে তোমার শাড়িটা রাখা
ভালোবাসা কি? প্রেম কারে কয়? জানো কি ছাই তুমি !
পোক্তা শরীরে প্রচুর, খিদে প্রেম যে মরুভূমি।
অলসভাবে হাত থেকে যখন তুলি খসে পড়ে
খেয়াল থাকে না অন্যকিছু রক্তে আগুন ঝরে।
ভোর হলে আর ঘুম ভাঙ্গে না – উঠলে খিদে পায়
এই শরীর যখন তখন তোমার দেহে ধায়।


